• লাইফস্টাইল

ত্বক ও চুলের যত্নে মাছের তেলের যত উপকারিতা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফিশ অয়েল বা মাছের তেল আসে তেলযুক্ত মাছের টিস্যু থেকে। এতে থাকে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে, ইকোসাপেনটাইনোয়িক অ্যাসিড (ইপিএ) এবং ডোকোসাহেক্সাইনোয়িক অ্যাসিড (ডিএইচএ)।  এই যৌগগুলো শরীরে এমন কিছু ‘আইকোসানয়েড’ তৈরিতে সাহায্য করে, যা প্রদাহ কমায়। 

চলুন জেনে নেওয়া যাক ফিশ অয়েলের যত উপকারিতা—

১. শুষ্ক ত্বক উন্নত করে

শীতকালে ত্বক সাধারণত শুষ্ক হয়ে যায়। মাছের তেল বা ফিশ অয়েল সাপ্লিমেন্ট ত্বককে আর্দ্র ও নরম রাখতে সাহায্য করে। শরীর এসব পুষ্টি শোষণ করে, ফলে ত্বকের অবস্থা উন্নত হয়।

২. প্রদাহ কমায়

প্রদাহ নানা ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে। অনেকেই এটাকে শুধু জয়েন্ট পেইন বা মাথাব্যথার সঙ্গে যুক্ত করে কিন্তু এটি শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গেও প্রভাব ফেলে। শীতকালে সর্দি-কাশির মতো সংক্রমণ বাড়ে। ফিশ অয়েল প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে ও রোগ প্রতিরোধে সাহায্য করে। সঠিক খাদ্যাভ্যাস ও সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করলে শরীর পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে।

৩. চুলের স্বাস্থ্য রক্ষা করে

শীতের ঠান্ডা বাতাস যেমন ত্বককে শুষ্ক করে তোলে, তেমনি চুলকেও ক্ষতিগ্রস্ত করে। অনেকেই সৌন্দর্যচর্চার অংশ হিসেবে ফিশ অয়েল গ্রহণ করেন। এটি চুল মজবুত রাখে, ভাঙন কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৪. ভিটামিন ডি’র উৎস

শরীরের ভিটামিন ডি সূর্যালোক থেকে তৈরি হয়। কিন্তু শরৎ ও শীতকালে সূর্যালোক কমে যাওয়ায় এর ঘাটতি দেখা দেয়। ফিশ অয়েল ভিটামিন ডি’র একটি প্রাকৃতিক বিকল্প উৎস হিসেবে কাজ করে।

৫. হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে

শরৎ ও শীতকালে অনেকেই এমন খাবার খান যা হৃদ্‌যন্ত্রের জন্য ক্ষতিকর এবং প্রদাহ বাড়ায়। ফিশ অয়েল প্রদাহ কমিয়ে হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে।

৬. মানসিক চাপ কমায়

শরীর বিভিন্নভাবে মানসিক চাপে প্রতিক্রিয়া জানায়। অনেকের ক্ষেত্রে উচ্চমানের ফিশ অয়েল সাপ্লিমেন্ট মানসিক চাপের প্রতিক্রিয়া হ্রাসে সহায়ক হয়।

তথ্যসূত্র: সামাটিভি

 

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo