• লিড নিউজ
  • জাতীয়

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।
‎
‎শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি একে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের ৫৩ বছরের অংশীদারিত্বের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।
‎
‎জাতিসংঘ বৃহস্পতিবার এক বার্তায় জানায়, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা’র সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগ ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতি।
‎
‎এই প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন, জ্ঞান বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতায় বাংলাদেশের সক্রিয় ভূমিকারই প্রতিফলন এটি।
‎
‎স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। এরপর থেকে শিক্ষা সংস্কার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র সঙ্গে সামঞ্জস্য রেখে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo