• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তী সরকার ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করছে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করতে কাজ করছে। কেবল সেবা প্রদানে সীমাবদ্ধ না থেকে এটি স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে বলে আমি আশা করি।
‎
‎আগামীকাল ৯ অক্টোবর ‘বিশ্ব ডাক দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব ডাক দিবস’ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ্ব ডাক দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগকে আমি অভিনন্দন জানাই।’
‎
‎ডাক বিভাগ কেবল একটি সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি আমাদের সমাজের একটি অন্যতম প্রাচীন এবং বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠানও বটে। বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডাকঘর সমাজের সর্বশেষ প্রান্তিক মানুষটির কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে, ডাকঘরগুলোকে শুধুই বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমিত না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করা প্রয়োজন।
‎
‎তিনি বলেন, ডাকঘরগুলোকে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলে সেখানে ই-কমার্স সহায়তা, ডিজিটাল আর্থিক পরিষেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য পরিবহন ও বিপণন এবং কৃষক ও প্রান্তিক জনগণের জন্য তথ্য বিনিময়ের মতো বহুমুখী সুবিধা নিশ্চিত করতে হবে। এই পরিবর্তনের যাত্রায় প্রধান উপদেষ্টা ডাক বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী ও সমগ্র দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।
‎
‎প্রধান উপদেষ্টা বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo