• জাতীয়

২৭ হাজার কোটি টাকায় যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ২৭ হাজার কোটি টাকায় চীন থেকে বিমান বাহিনীর জন্য ২০টি যুদ্ধবিমান কেনার খবর নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।’

সূত্র থেকে জানা যায়, সরকার ২৭ হাজার কোটি টাকা খরচ করে চীন থেকে ২০টি জে-১০সিই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনছে।

সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথিতে দেখা যায়, একেকটি উড়োজাহাজের প্রাক্কলিত মূল্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার, এই হিসেবে ২০টির দর এক হাজার দুইশ মিলিয়ন মার্কিন ডলার বা ১৪ হাজার ৭৬০ কোটি টাকা।

এর সঙ্গে স্পেয়ার পার্টস, আরও কিছু সরঞ্জাম, বীমা ও ভ্যাট, এজেন্সি কমিশন সব মিলিয়ে ২০টি উড়োজাহাজে খরচ দাঁড়াবে ২৭ হাজার ৬০ কোটি টাকা। আগামী ১০ অর্থ বছরে থোক বরাদ্দ থেকে এই অর্থ সঙ্কুলানের কথা বলা হয়েছে।

দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে এক সাংবাদিক বলেন, আপনি তো বিষয়টা জানেন স্যার–তখন অর্থ উপদেষ্টা বলেন, ‘জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।’

 

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo