• লিড নিউজ
  • জাতীয়

প্রবীণরা পথপ্রদর্শক, তাদের সম্মান করতে হবে: উপদেষ্টা শারমীন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, প্রবীণরা পথপ্রদর্শক। সম্মান দেওয়া, সম্মান পাওয়ার সঙ্গে সম্পৃক্ত । তাদের সম্মান করতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমানের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের (বাইগাম) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. এন্তেজার রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের (বাইগাম) মহাসচিব মনজু আরা বেগম।

উপদেষ্টা বলেন, এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’। আমরা বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে প্রবীণ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হবো । এটাই আমাদের মূল্যবোধ।

তিনি বলেন, প্রবীণ ব্যক্তিগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সাথে জীবন কাটাবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, উন্নত দেশের মতো কমিউনিটি ভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে, এমনকি গ্রামের মানসিকতার ভিতরেও। আজ না হোক কাল আমাদের এই পথেই ফিরে যেতে হবে। একই সঙ্গে প্রবীণ দিবসের আয়োজনেও আগামীতে পরিবর্তন আনতে হবে। প্রবীণ দিবসের অনুষ্ঠান নবীন ও প্রবীণের সংমিশ্রণে আয়োজন করতে হবে। সেখানে আমরা নবীন ও প্রবীণদের কথা শুনবো, এক অপরের সাথে পরিচিত ঘটবে।

এর আগে দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয় । র‍্যালিতে নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। র‍্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ , সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমানসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবীণগন অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

image

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত ...

  • company_logo