• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ: সিইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ একদিকে নতুন চ্যালেঞ্জ অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতি, দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির সংলাপে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হওয়া নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন।

‎আজ সকালে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপকালে বিগত কয়েক নির্বাচনকে জালিয়াতির উল্লেখ করে সে শিক্ষা নিয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন সিইসি । এসময় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজনে রাজনীতিবিদ-গণমাধ্যমসহ সবার সহযোগিতার কথা জানান তিনি।

‎সাবেক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ইসির সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন দিকনির্দেশনা কথা উঠে আসে। এতে সিইসির সভাপতিত্বে অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। একইসঙ্গে আজ তৃতীয় দিনের দ্বিতীয় ভাগের সংলাপে দুপুর থেকে নারী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo