• রাজনীতি

‎গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে।

‎গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, আমার বিশ্বাস আমরা যদি শিক্ষাব্যবস্থায় সেই ব্যবস্থা গড়ে তুলতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে। তারা ছাত্রদেরকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারে বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রে। বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি। শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।

‎বিএনপির এই নেতা বলেন, আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে যারা রেসিং কার তৈরি করেছে তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে।

‎এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি – আইইউটি’র রেসিং কার নির্মাণ করা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে আইইউটি’র রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান। পরে, শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo