• লিড নিউজ
  • জাতীয়

‎ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমুদ্র উপকূলবর্তী দেশ হিসেবে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সামুদ্রিক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ।
‎
‎লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম এক বিশেষ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ।
‎
‎উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রের (এসআইডিএস) হাই কমিশনার ও রাষ্ট্রদূতরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎শনিবার প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আবিদা ইসলামের উদ্যোগে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে তিনি বৈশ্বিক সামুদ্রিক ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
‎
‎হাই কমিশনার আবিদা বলেন, বাংলাদেশ এসআইডিএস-এর সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতার মতো যৌথ লক্ষ্যগুলো এগিয়ে নেওয়া যায়। 
‎
‎অনুষ্ঠানটি বাংলাদেশের ও এসআইডিএস সদস্যদের মধ্যে আইএমও-এর কাঠামোর আওতায় অংশীদারিত্ব জোরদার এবং সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করেছে।
‎
‎অংশগ্রহণকারীরা টেকসই সামুদ্রিক ব্যবস্থাপনা প্রচারে সক্রিয় ভূমিকা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমুদ্র বিষয়ে নেতৃত্বদানের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
‎
‎এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সামুদ্রিক  কূটনীতি ও জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে সমান অংশীদারমূলক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo