• জাতীয়

সচিবালয়ে নিষিদ্ধ হলো এসইউপি ব্যবহার

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে এসইউপির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে।

‎শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

‎মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ কার্যকর করতে সচিবালয়ের সব প্রবেশপথে কঠোর চেকিংয়ের ব্যবস্থা করা হবে। প্রবেশপথে বা ভেতরে কারো কাছে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। নিষিদ্ধ ব্যাগ বহনকারীদের কাগজের তৈরি ব্যাগ সরবরাহ করা হবে।

‎সচেতনতা বৃদ্ধির জন্য প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং টিম কাজ করছে বলে জানানো হয়েছে।

‎এই পরিবেশবান্ধব উদ্যোগটি বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

‎নির্দেশনায় বলা হয়েছে- সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে। সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহারের ওপর জোর দিতে হবে।

‎কর্মকর্তা-কর্মচারীদের জন্য এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা এবং অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ব্যবহার করা হবে।

‎প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে ফোকাল পারসন (নির্ধারিত প্রতিনিধি) নিয়োগ এবং একটি মনিটরিং কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

‎সরকার আগামীকাল থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করার এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

মন্তব্য (০)





image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

image

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত ...

  • company_logo