• রাজনীতি

আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে: সারজিস

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে: সারজিস এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সারজিস সাংবাদিকদের এ কথা বলেন।

এনসিপির মুখ্য সংগঠক অভিযোগ করেন, আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না। দলটির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

শাপলা প্রতীকের বিষয়ে সারজিস জানান, এনসিপির প্রতীক যদি হয় তাহলে সেটি শাপলাই হবে। এ শাপলা প্রতীক দিয়েই আগামী নির্বাচনে তারা অংশ নিতে চান। যদি নির্বাচন কমিশন এটি নিয়ে তাদের স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে তাহলে এনসিপি তা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, আমরা মনে করি পিআর উচ্চকক্ষে প্রসঙ্গিক। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা নেই।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo