• জাতীয়

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ট্রাইব্যুনাল

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও ১০টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ পাওয়া যেতে পারে চলতি মাসের মাঝামাঝি সময়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতার।
‎
‎প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।
‎
‎জানা গেছে, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬৩ জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরইমধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন।
‎
‎প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে ৫টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়।
‎
‎আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদেরসহ এক ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানেরসহ অন্তত ১০ মামলার।
‎
‎দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেয়া হবে কি না সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা বলে বলেও জানান গাজী এম এইচ তামিম।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo