ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ না করলে ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। এক বছর পেরিয়ে গেলেও তারা (অন্তর্বর্তী সরকার) যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে ধারণ করছে না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আমরা অনুরোধ করবো শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা (অন্তর্বর্তী সরকার) ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে, তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে।
তিনি আরও বলেন, শহীদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।
ডাকসুর এই ভিপি বলেন, গত ফ্যাসিবাদী শাসনের সময়ে ভারতের প্রেসক্রিপশনেই এ দেশের সবকিছু নির্ধারিত হতো। আমরা অন্তর্বর্তী সরকার সরকারকে ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করার কথা বলেছি।
তিনি বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের কালচার যেন আর না ফিরতে পারে সেজন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

মন্তব্য (০)