• লিড নিউজ
  • জাতীয়

‎মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি দেশের সরকারপ্রধানকে অশুভ ও বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে ভারতে। এটি একেবারেই অশোভন ও অসম্মানজনক। আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। আমাদের লক্ষ্য মানুষের প্রতি সর্বদা শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। যারা এ ধরনের কাজ করেছেন, তারা সংযম ও ভদ্রতার মর্যাদা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।
‎
‎বুধবার (১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
‎
‎ড. খালিদ হোসেন আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে তারা যেমন এগিয়ে, তেমনি সমাজের নেতৃত্বেও তারা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিকনির্দেশনায় মাদ্রাসার ছাত্ররা হবে অগ্রভাগের শক্তি।
‎
‎জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছেলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, উদ্বোধক ছিলেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভুইয়া। এতে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আল্লামা শায়খ আবদুল ওয়াহহাব ভুইয়া।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিলেন।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo