• লিড নিউজ
  • জাতীয়

পাহাড়কে কেন্দ্র করে দুর্গাপূজায় অশান্তি সৃষ্টির চক্রান্ত ভেস্তে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিলো। তবে তারা সফল হতে পারেনি। এসব ঘটনার পেছনে বাহিরের ইন্ধন রয়েছে।

‎বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সার্বজনীন দুর্গাপূজা উৎসবের পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি, ভক্ত ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবারের দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। শুরুতে চয়নশীল নামে একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে তিনি কোনো অপকর্মে জড়িত নন এবং কোনো ধর্ষণ ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

‎তিনি আরও বলেন, এ ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতিকারী বাহির থেকে ইন্ধন দিয়ে থাকে, যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়। কিন্তু সারাদেশেই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এজন্য সবাইকে আবারও ধন্যবাদ।

‎তিনি আশা প্রকাশ করেন, আগামীকালের বিসর্জনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। একইভাবে অন্যান্য ধর্মীয় উৎসব যেমন বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবগুলোও যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

‎এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেনসহ অনেকে।

মন্তব্য (০)





image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

image

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত ...

  • company_logo