• লিড নিউজ
  • জাতীয়

প্রতিমা বিসর্জন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। 

বুধবার (১ অক্টবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘যেখানে বিসর্জন হবে, সেখানে এরই মধ্যে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা নেই।’

নগরবাসীকে তিনি অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা সাঁতার জানে না তাদের নৌকায় না ওঠা ভালো। এ ছাড়া যারা সাঁতার জানে তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন।

যাতে কোনো বিপদ-আপদ না ঘটে।’

 

ঢাকায় ২৫৪ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে ঢাকার পুলিশপ্রধান বলেন, ‘আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি, যাতে সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরে নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়।’

 

তিনি বলেন, ‘মণ্ডপে মণ্ডপে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন তারা অনেক খুশি। আগামী দিনেও একই পরিবেশে উৎসবমুখর পরিবেশে বিসর্জন অনুষ্ঠিত হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এ দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ভাই-বোনের মতো একত্রে বসবাস করে আসছি। সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

image

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত ...

  • company_logo