• জাতীয়

রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সারা রাত রাজধানীতে বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
‎
‎একটানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে সড়ক, পানিতে তলিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যানবহানের গতি কমে গিয়ে মানুষের চলাচল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
‎
‎সকালে যারা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন তারাই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারনে ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছারাও আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
‎
‎মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার  পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo