• জাতীয়

দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে: খাদ্য উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং সবার মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধিসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।
‎
‎উপদেষ্টা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেজগাঁও এ মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের কর্মচারীদের আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।
‎
‎তিনি বলেন, দুর্গা পূজা মানুষের সম্পর্ক, মানবিক ভালোবাসা, দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ ও ঐক্যকে শক্তিশালী করে। শুধু ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়। বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্য সংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
‎
‎উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ, এখানে বিভাজনের কোনো স্থান নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে আহবান জানান।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo