• রাজনীতি

লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন আহমদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চৌধুরী।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

‎সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়িয়েছি। তবে লড়াইয়ের মাধ্যমে অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি।

‎ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই না জানিয়ে তিনি আরও বলেন, সকল নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না।

‎তিনি এ সময় দাবি জানান, সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার যা আছে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

‎বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়।

‎সবাই এখন নির্বাচন চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের দেশের জনগণ চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo