• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব আখতার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

গত ২২ সেপ্টেম্বর ইইউর একটি প্রাক্-নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে। রিকার্ডো সেলেরির (জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ) নেতৃত্বে আট সদস্যের ইইউ প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব। পরে ইইউর এই বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে আরেক দফা বৈঠক করেন।

ইসি বলেন, পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফশিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা। গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা, এসব বিষয়ে জানতে চেয়েছেন। 

আখতার আহমেদ আরও বলেন, উনারা শিডিউল ঘোষণা পর থেকে আসতে চান। বিভিন্ন পর্যায়ে উনাদের প্রতিনিধিদল আসবেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন। তারা একসঙ্গে ১৫০ জন আসবেন না। 

নির্বাচন কমিশন সচিব বলেন, এছাড়া আমরা কীভাবে ফল প্রকাশ করি, এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা, এসবও জেনেছেন।

মন্তব্য (০)





image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

image

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত ...

  • company_logo