ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজার নিবন্ধনধারী। অবশেষে তাদের কপাল খুলছে। তিন অধিদপ্তরের ৪০টি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, এনটিআরসিএ চেয়ারম্যান, তিন অধিদপ্তরের পরিচালকসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্তের বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সভায় অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যাপার। আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব।’
নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...
নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...
নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

মন্তব্য (০)