• লিড নিউজ
  • জাতীয়

‎উচ্চ শিক্ষা মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে, চিন্তাশক্তি বাড়ায়: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ  ফ ম খালিদ হোসেন বলেছেন, উচ্চ শিক্ষা মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে এবং চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। এর মাধ্যমে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, নেতৃত্বগুণ অর্জন করে ও উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হয়।
‎
‎শনিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে কুরআনিক সায়েন্সেস ও ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
‎
‎ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, উচ্চ শিক্ষা ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ও ব্যক্তির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।
‎
‎ধর্ম উপদেষ্টা আরও বলেন, উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার। এটি কেবল জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধতা নয় বরং মানুষের নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা তৈরিতেও সহায়ক।
‎
‎শিক্ষার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষার মাধ্যমে সহিষ্ণুতা, মানবিকতা, সততা ও মূল্যবোধ বিকশিত হয়। এজন্য একজন শিক্ষিত ব্যক্তি শুধু দক্ষ নাগরিক নন, একজন সৎ ও নীতিবান মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।
‎
‎ড. খালিদ বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে তার উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর। প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে উচ্চ শিক্ষা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি শিক্ষা ও গবেষণা জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক আবু বকর রফিক, ড. মাহবুবুর রহমান, অধ্যাপক গিয়াসউদ্দিন হাফিজ, ড. শফিকুর রহমান, অধ্যাপক আহসান উল্লাহ, মুহাম্মদ শাহজাহান, ড. রশিদ জাহেদ ও ড. আলী হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo