• রাজনীতি

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন"প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে।অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে।

শনিবার(২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বিগত সময় চারজনের পরামর্শে শেখ হাসিনা সব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। তাদের পরামর্শে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে।’

এছাড়া তিনি উল্লেখ করেন, এখন অন্তর্বর্তী সরকার থাকা সত্ত্বেও অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। 

এর আগে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলটি আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। পরে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। 

সেখানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া এ অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo