• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ ও ইরাকের মধ্যে শক্তিশালী সহযোগিতা নিয়ে আলোচনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ইরাক জনশক্তি, বাণিজ্য এবং যোগাযোগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার জন্য পথ অনুসন্ধানে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠককালে এই সমঝোতা হয়।

আলোচনাকালে উভয় পক্ষ বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করে।

পররাষ্ট্র উপদেষ্টা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিতে ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সহযোগিতায় রূপান্তরিত করার জন্য টেকসই সম্পৃক্ততার ওপর জোর দেন।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo