• লিড নিউজ
  • জাতীয়

বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে বলে জানিয়েছে সরকার।

ধর্ম মন্ত্রণালয় বলছে, তারা যেসব দেশে বসবাস বা অবস্থান করছেন, সেসব দেশ থেকে বাংলাদেশিদের হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।

মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীর অন্য দেশ থেকে সৌদি আরব যাওয়া নিষিদ্ধ। এটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার ১৪ অনুচ্ছেদে বলা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

মন্ত্রণালয়ের এই চিঠিতে বলা হয়েছে, এভাবে পাঠালে নুসুক মাসার সিস্টেমে হজযাত্রীর ফ্লাইটসহ ‘প্রি-অ্যারাইভাল’ তথ্যাদি দেওয়া সম্ভব হয় না।

এছাড়া তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া যাচ্ছে না। তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনা, কিংবা হজ পালনে সক্ষম কিনা, সে বিষয়ে স্বাস্থ্য সনদ দেওয়া সম্ভব হচ্ছে না।

তাদেরকে হজের প্রশিক্ষণও দেওয়া যাচ্ছে না। এছাড়া বিমানের সিট খালি থাকাসহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে।

এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব নিতে হবে বলে সর্তকবার্তাও দিয়েছে মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo