• জাতীয়

‎ইলিশের শেষ মৌসুমে চাঁদপুরে ভিড়, দাম আকাশছোঁয়া

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আর মাত্র এক সপ্তাহ পরই পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে। সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের বাজার জমে উঠেছে। তবে সরবরাহ কম এবং ক্রেতাদের চাপ বাড়ায় প্রতি কেজি ইলিশের দাম গড়ে ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ক্রেতা ইলিশ কিনতে ভিড় করেন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। কিন্তু দামের ঊর্ধ্বগতির কারণে অনেকে চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে না পেরে হতাশ হয়ে খালি হাতে ফিরে গেছেন।

‎বর্তমানে এই বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ইলিশ কিনতে আসা ক্রেতারা বলছেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন দাম অনেক বেশি। তবুও নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো পরিবারের জন্য ইলিশ কিনতে তারা ভিড় করছেন।

‎ইলিশ কিনতে আসা ইকবাল নামের এক ক্রেতা বলেন, মনে করেছিলাম শেষ সময়ে হয়তো দাম কমবে, কিন্তু উল্টো বেড়েছে। ছুটির দিন হওয়ায় ক্রেতার চাপ বেশি, তাই দামও বেশি চাওয়া হচ্ছে। দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে পারলাম না।

‎ইলিশ ব্যবসায়ী সাইফুল ও মনছুর বলেন, এখন ইলিশের পুরো শেষ মৌসুম চলছে। এই সময়ে সরবরাহ একেবারেই কম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছঘাটে ইলিশ কম, যার কারণে দাম বেশি। বেশিরভাগ ক্রেতারা দাম শুনেই চলে যাচ্ছেন। এই সপ্তাহে আর দাম কমার সম্ভাবনা দেখছি না, যদি না প্রচুর সরবরাহ বাড়ে।

‎জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২২ দিন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ কেনাবেচা সম্পূর্ণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশের বাজার পুরোপুরি ফাঁকা থাকবে।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo