ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের প্রভাব বা সমস্যা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সাটু হলে নির্বাচন প্রক্রিয়া ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অতীতের নির্বাচনে যে কর্মকর্তারা অবৈধ কার্যক্রম করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো ধরনের দায়িত্ব দেয়া হবে না। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাদের বাদ দেয়া হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার, মো.রেজাউল করিমসহ অন্যরা।
নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...
নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...
নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

মন্তব্য (০)