• জাতীয়

কৃত্রিম অক্সিজেন ছাড়াই ‘মানাসলু’ জয় করলেন বাবর আলী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়ের। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (উচ্চতা ৮,১৬৩ মিটার) জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। শিখরে বাবরের সাথে ছিল দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।বাংলাদেশ ভ্রমণ

‎
‎কৃত্রিম অক্সিজেনের সহায়তা ছাড়া কোনো বাংলাদেশির আট হাজারি শৃঙ্গ জয় করার এটাই প্রথম নজির, যা করে দেখালেন বাবর।
‎
‎বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।
‎
‎গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিন অভিযাত্রীই বেজক্যাম্প ছেড়ে ৬ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ২-এ পৌঁছে যান। তার আগে বেশ কয়েক দিন তারা বেজক্যাম্প থেকে ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন।
‎
‎‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। উচ্চতায় ৮ম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।
‎
‎প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের পতাকা ওড়ান চট্টগ্রামের ছেলে বাবর আলী। তার আগেব বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম, আবদুল মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন। ২০১৩ সালে খালেদ হোসেন নামে আরেক বাংলাদেশি এভারেস্ট জয় করলেও ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo