• লিড নিউজ
  • জাতীয়

১১৫ প্রতীকের গেজেট প্রকাশ, নেই ‘শাপলা’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় নেই এনসিপির চাওয়া ‘শাপলা’ প্রতীক। নৌকা প্রতীক স্থগিত থাকায় অন্য প্রতীক প্রার্থীদের বরাদ্দ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধন গেজেট করা হয়েছে।

বিধিমালার তপশিলে সংসদ নির্বাচনে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে ১১৫টি হল। বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও ৫টি। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত রয়েছে।

এবার নতুন কয়েকটি দলও নিবন্ধিত হতে যাচ্ছে। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি।

নিবন্ধন প্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শাপলা প্রতীক বিধিমালার তপশিলে রাখার দাবি করে আসছিল। কিন্তু নির্বাচন কমিশন এ প্রতীকটি আর রাখেনি। সেক্ষেত্রে দলটির আর শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকও তালিকায় পুনর্বহাল হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের পর দলটির নিবন্ধন স্থগিত রয়েছে, নৌকা প্রতীকটিও তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। তবে ইসি বিধিমালার সংরক্ষিত তালিকায় নৌকা প্রতীক বহাল রেখেছে, তা স্থগিত রাখা হয়েছে।

১১৫টি প্রতীক: আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা;, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।

আরও আছে ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার।

 

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo