• রাজনীতি

সেই লামিয়ার বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা কিডনি রোগে আক্রান্ত আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

বুধবার দুপুরে (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় লামিয়াদের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। আব্দুর রাজ্জাকের সঙ্গে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। 

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন অসুস্থ আব্দুর রাজ্জাকের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি ছোট্ট শিশু লামিয়ার প্রতি তারেক রহমানের স্নেহাশীষ শুভেচ্ছা দেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য-সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

উল্লেখ্য, কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটা কিডনি ডোনেট করতে চান। কিন্তু অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের শিশুকন্যা লামিয়া আক্তার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন আঁকুতি জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত— মাত্র ছয় বছরের শিশু লামিয়ার কান্নার দৃশ্যটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন লামিয়া আক্তারের বাবার পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সংশ্লিষ্ট প্রতিনিধিদল ভ্যান চালক আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে।

অসুস্থ ভ্যানচালক আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo