• লিড নিউজ
  • জাতীয়

‎নগরবাসীর স্বার্থেই বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে রাজউককে: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নগরবাসীর স্বার্থে আগামী দুই মাসের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটোলে আয়োজিত রাজউক আওতাধীন এলাকার ভবনসমূহে সেপটিক ট্যাংক ও সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক এক অংশীজন সভায় এসব কথা বলেন তিনি।

‎এসময় বর্জ্য ব্যবস্থাপনায় বাধ্যতামূলক আইন বাস্তবায়ন করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে এটি ফেলা বন্ধ করতে হবে- উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, সুয়্যারেজ ব্যবস্থাপনা ঠিক করা না গেলে শুধু নদী, খাল পরিষ্কার করে কাজ হবে না।

‎এসময় ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করার আহ্বান জানান রিজওয়ানা হাসান। রুফটপ, সড়কের ডিভাইডারের মাধ্যমে সবুজায়ন করার প্রতি তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা।

‎ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করতে হবে- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এমনভাবে ধ্বংস করা হয়েছে বুড়িগঙ্গাকে যা রক্ষা করা সবচেয়ে কঠিন। তবে যতই কঠিন হোক সেটা সম্ভব, তার জন্য নিজ নিজ জায়গা থেকে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।

‎এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এসব কাজ সম্পন্ন করা সম্ভব নয়, তবে শুরু করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo