• জাতীয়

দুদক ও টিআইবি’র মধ্যে ৫ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
‎
‎আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‎
‎দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) জনাব মো. আক্তার হোসেন এবং টিআইবি’র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময়, উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীম সহ দুদক ও টিআইবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‎
‎কর্তৃপক্ষ জানায়, সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়ন এর লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।
‎
‎উল্লেখ্য, দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য ২০১৫ সালের ২৫ মে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সম্পাদন করে। পরবর্তীতে, ২০১৭ সালের ৫ জুন দুই বছর চার মাস মেয়াদি দ্বিতীয় দফা, ০৭ অক্টোবর ২০১৯ এ তিন বছর মেয়াদি তৃতীয় দফা এবং ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে তিন বছর মেয়াদি চতুর্থ দফায় সমঝোতা স্মারক সম্পাদিত হয়। এরই ধারাবাহিকতায় আজ ৫ম দফা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল। যার মেয়াদ হবে আগামী পাঁচ বছর (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০)।

মন্তব্য (০)





image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

১

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

২

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

image

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

৫

নিউজ ডেস্ক : এলপিজির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকারি উদ্যোগে ...

  • company_logo