• রাজনীতি

‎আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা লীগের সঙ্গে ছিল, সহযোগিতা করছে তারা যেন খোলস পাল্টাতে না পারে সেদিকে নজর রাখতে হবে সবাইকে।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ কথা বলেন।

‎নিউইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেতো না ফ্যাসিবাদের দোসররা। সরকার কার্যকর পদক্ষেপ না নিতে পারায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে।

‎বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজভী বলেন, মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, যার সবকিছুই মিথ্যা ও ভিত্তিহীন।

‎দুদকের ভূমিকা নিয়ে তিনি বলেন, দুদক এতোটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, টাকা ফেরত আনতে পারেনি। দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo