• জাতীয়

‎সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

‎শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ এক মহৎ আলেম এবং ইসলামি চিন্তার এক দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিবেদন এবং অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতা ইসলামি বিশ্ব গভীরভাবে অনুভব করবে।

‎উল্লেখ্য, শেখ আবদুল আজিজ আল-শেখ সাধারণ ফতোয়া ও গবেষণা সংস্থা এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামি জ্ঞান ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন। ১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য (০)





image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

২

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

৩

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৪

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

  • company_logo