• জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে গতকাল সন্ধ্যায় এ মামলা দুটি দায়ের করেন।

প্রথম মামলায় অভিযোগ করা হয়, আসামিরা যোগসাজশে এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরোয়ার আলমের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক ৫৫ কোটি টাকা উৎকোচ আদায় করেন। ইউসিবি’র কর্মচারীদের নামে ভুয়া হিসাব খুলে উক্ত অর্থ লেনদেন করা হয় এবং পরবর্তীতে বিদেশে পাচার ও মানিলন্ডারিং করা হয়।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ওয়েল মার্ট লিমিটেড (টেক্সটাইল ইউনিট)-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলামের কাছ থেকে ৫ কোটি টাকা উৎকোচ আদায় করেন। প্রতারণার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, জাল নথি ব্যবহার ও অর্থ লেনদেন সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে তা বিদেশে পাচার করা হয়।

দুদক জানিয়েছে, উভয় মামলায় দণ্ডবিধির ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

মন্তব্য (০)





image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

২

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

৩

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৪

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

  • company_logo