• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। এই নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ইউএনডিপির মাধ্যমে এই ক্যামেরাগুলো কেনা হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানান তিনি।

‎আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক ছিল। তা শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান অর্থ উপদেষ্টা।

‎তিনি বলেন, ‘আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে। সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের এটা লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত এটা আনতে হবে।’ এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে? সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানান অর্থ উপদেষ্টা।

‎এই ক্যামেরা আনার দায়িত্ব দেওয়া হবে ইউএনডিপিকে। তাদের মাধ্যমে কেন আনা হবে? সে প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, ‘আমরা টিকা আনি ইউনিসেফ এর মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এ জন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে করে আমরা কারো সাথে নেগোসিয়েশন করবো না।’

‎উপদেষ্টা জানান, এই ক্যামেরার অর্থায়ন সরকারের নির্বাচনি ব্যয় খাত থেকে করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।’

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগ...

image

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

নিউজ ডেস্ক : রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্র...

image

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদে...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে বিদ...

image

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ক...

image

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন সম্ভব: প্...

নিউজ ডেস্ক : সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন...

  • company_logo