• জাতীয়

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ৪৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব সাক্ষ্যে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সারাদেশে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা উঠে এসেছে। 

একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করেছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের।

শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

একই দিনে আশুলিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া উত্তরা ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ নয়জনকে আদালতে হাজির করা হয়েছে। 

অন্যদিকে সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ আরও সাতজনকে বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে।

মন্তব্য (০)





image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

২

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

image

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সর...

৩

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে প্রযুক্তির উদ্ভা...

৪

নিজস্ব প্রতিবেদকঃ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্...

  • company_logo