• লিড নিউজ
  • শিক্ষা

‎আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের তাসিন মোহাম্মাদ ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের তাসিন মোহাম্মাদ।
‎
‎রাশিয়ার সোচিতে ১৩-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে পাঁচজন তরুণ সদস্য অংশ নেন। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বাস্তব সমস্যার সমাধান করেন।
‎
‎বিশ্বমঞ্চের এ প্রতিযোগিতায় বাংলাদেশের টিম লিডার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন। অংশগ্রহণকারী মধ্যে রয়েছেন রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. নূর আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. আশিকুর রহমান।
‎
‎বাংলাদেশের প্রতিনিধিরা এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে বিষয়ভিত্তিক চিন্তা-উদ্দীপক গবেষণা বিষয়ে আলোচনায় অংশ নেন। প্রকল্প উৎসবে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উদ্ভাবনী প্রকল্পটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করেন।
‎
‎পাশাপাশি সেখানে অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় উপস্থাপনায় তারা নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেন।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo