• লিড নিউজ
  • জাতীয়

‎চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
‎
‎সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
‎
‎আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধান উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
‎
‎এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা যায়।
‎
‎সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

মন্তব্য (০)





image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

১

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

২

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৩

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

image

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

৫

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশ...

  • company_logo