• রাজনীতি

‎চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ‍নুরকে বিদায় জানাচ্ছেন দলের নেতাকর্মীরা।
‎
‎সোমবার (২২ সেপ্টেম্বর) গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎ফারুক হাসান বলেন, দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন। তিনি বাইরে চিকিৎসা নিতে চাননি তবে মেডিকেল বোর্ড বলছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া ছাড়া বিকল্প নেই।
‎
‎তিনি আরও বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি সেখানে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।
‎
‎নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারুক হাসান বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। এটাও সরকারের ব্যর্থতা।
‎
‎গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। উদ্ধার করে তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
‎
‎স্বাস্থ্যের আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo