• জাতীয়

দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে ফোন, অতঃপর...

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে প্রতারক চক্র। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেফতারও করা হয়েছে। 

রোববার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম পরিচয়ে তার নাম ছবি দিয়ে প্রতারণা শুরু হয়েছে। প্রতারক চক্রটি সাবেক কয়েকজন সচিবসহ বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অভিযোগ/মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছে। এই প্রতারক চক্র থেকে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানানো হলো। দুদক কর্মকর্তা পরিচয়ে ফোনকলে কেউ প্রতারিত হবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণামূলক ফোনকল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারও কাছ থেকে টাকা চাওয়া হলে কিংবা কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্যও অনুরোধ করা হলো।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo