• তথ্য ও প্রযুক্তি

অফলাইনে অ্যাপ সুবিধা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক :  অনেক সময় চলার পথে নানা কারণে ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকে না বা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু অচেনা জায়গার নির্দিষ্ট ঠিকানা খোঁজা জরুরি হয়ে পড়ে তখন। ওই সময় প্রয়োজনে ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপকে কাজে লাগিয়ে সহজেই নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।


অফলাইনে ফিচারটি কাজে লাগাতে যাত্রার আগে প্রথমে ওই এলাকার মানচিত্র আগে থেকেই ডাউনলোড করে নিতে হবে। মানচিত্র ডাউনলোড করতে প্রথমে গুগল ম্যাপস অ্যাপ নির্বাচন করে ওই অঞ্চলের জন্য মানচিত্রটি ডাউনলোড করে নিতে হবে। মানচিত্র ডাউনলোড হয়ে গেলে অনায়াশে অফলাইনে দেখতে ও ব্যবহার করার সুবিধা নিতে পারবেন।


অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে গুগল ম্যাপস অ্যাপে গিয়ে নির্দিষ্ট জায়গা নির্বাচন করতে হবে। এখন ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ দৃশ্যমান হবে। অফলাইনে ম্যাপ ব্যবহারে প্রথমে ম্যাপ আইকনে যেতে হবে। যে জায়গার ম্যাপ দেখতে চান, তা সার্চ করে নিতে হবে। এবার ইন্সট্রাকশনে ক্লিক করতে হবে। ওখানে পাবলিক ট্রান্সপোর্ট লাইন ও স্টেশন দেখতে পারবেন। তবে অফলাইন ম্যাপ ব্যবহার করার কিছু সীমাবদ্ধতা রয়েছে।


অফলাইন মানচিত্রে সাম্প্রতিক তথ্য নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকার সীমাবদ্ধতার কারণে ট্রাফিক ইনফরমেশন ফিচারটি সাময়িক কাজ নাও করতে পারে। গুগল ম্যাপের অফলাইন ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো মূলত যেসব দুর্গম জায়গায় ইন্টারনেট কাজ করে না, ওই সব জায়গায় ম্যাপ কাজ করবে। ফলে ম্যাপের সহায়তা নিয়ে ওই সব দুর্গম জায়গায় যেতে কোনো সমস্যা হবে না।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo