• অর্থনীতি

পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগের আওতাধীন শাখাগুলোর ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন, ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ এবং ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহমূলক পুরস্কার দেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রায়ান'স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রংপুরে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আলা উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সচিব মুহাম্মদ আলী। 

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কর্মকর্তা কাজী ইমরুল কায়েস, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, রংপুর বিভাগের সকল শাখা ব্যবস্থাপক এবং ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাঠপর্যায়ের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীরা অংশ নেন। 

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার রংপুর জেলার ব্যাংকের সার্বিক অবস্থা ও তথ্যাদি পর্যালোচনা করেন, অংশগ্রহণকারীদের মতামত শোনেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

মহাব্যবস্থাপক আলা উদ্দিন উক্ত পর্যালোচনায় অংশ নেন ও মূল্যবান দিকনির্দেশনা দেন। আলোচনা পর্বের শেষে পরিচালক নুরে আলম তালুকদার বিভাগের শ্রেষ্ঠ পারফরমেন্সকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo