• লিড নিউজ
  • রাজনীতি

জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে সিদ্ধান্ত জানালেন নাহিদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল কোনো জোটে যাবে না। নিজস্ব অবস্থানে থেকেই রাজনীতি করবে। জামায়াতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও তিনি নাকচ করেন।

নাহিদ বলেন, ‘জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়। আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তবে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।’

এনসিপি নেতা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশেন তৃণমূল পর্যায়ে কাজ করবো।’

তিনি জানান, নতুন সংবিধানসহ এনসিপির ২৪ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবে তার দল। শিগগিরই এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যগণ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo