• লিড নিউজ
  • জাতীয়

বছরের শেষ সূর্যগ্রহণ রোববার, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কিছুদিন আগেই চন্দ্রগ্রহণ হয়েছে। পৃথিবীতে দেখেছে ‘ব্লাড মুন’। সেই চন্দ্রগ্রহণের কদিন পরই আরেকটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী রোববার সূর্যগ্রহণ সংঘটিত হবে। তবে এটি বাংলাদেশে দেখা যাবে না। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সূর্যগ্রহণটির ব্যাপ্তিকাল হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় রোববার ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হবে। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে। পাশাপাশি একই দিন বিকাল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সূর্য গ্রহণ নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।

স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। একই দিন অ্যান্টার্কটিকার যুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।

পাশাপাশি অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে গ্রহণ শেষে হবে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo