• রাজনীতি

‎নির্বাচনেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে: দুদু

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
‎
‎জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত  প্রতীকী যুবসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।
‎
‎দুদু বলেন, ‘বাংলাদেশের মতো কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি। সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়।’
‎
‎দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা বিরোধীদলের কথা শুনলে এত লজ্জাজনক পলায়ন করতে হতো না  বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 
‎
‎দুদু বলেন, ‘ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে।’
‎
‎নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে।’
‎
‎বিএনপি মনে করে, নির্বাচনই দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে। এ নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo