• শিক্ষা

বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। 

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, রাজধানীর আজিমপুর এলাকা থেকে মুশফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।

‎২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেমিকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের ছাত্রী সাবেকুন নাহার সনি। ক্লাস শেষে হলে ফেরার পথে সংঘর্ষের মাঝখানে পড়ে তিনি নিহত হন।

‎ঘটনার পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরের বছর ২০০৩ সালের ২৯ জুন ঢাকার বিচারিক আদালত রায় ঘোষণা করে। রায়ে মুশফিক উদ্দিন টগর, মোকাম্মেল হায়াত খান ও নুরুল ইসলাম সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পাঁচজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

‎পরে ২০০৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে দুজন খালাস পান। এ মামলায় দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে চারজন কারাগারে রয়েছেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo