• লিড নিউজ
  • জাতীয়

‎উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এ বছরও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি সদর দফতরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

‎কমিশনার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং আগের মতো সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

‎সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

‎তিনি জানান, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনাও থাকবে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

‎অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও তা পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

‎আরেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলো যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মণ্ডপের নিরাপত্তা বাড়াতে হবে। এ ছাড়া পূজা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো প্রকার ভুল তথ্য বা অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

‎নিরাপত্তা প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট সংগঠন ও সংস্থার নেতারা উপস্থিত ছিলেন। তারা দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ এবং ধন্যবাদ জানান।

‎সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সশস্ত্রবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo