• লিড নিউজ
  • অর্থনীতি

‎রিজার্ভে সুখবর, ফের ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন বা ৩১ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‎
‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
‎
‎কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
‎
‎এর আগে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।
‎
‎সবশেষ গত ৩ সেপ্টেম্বর ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৪৫০ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার।
‎
‎তবে এরপর গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক জানায়, জুলাই ও আগস্ট মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ৫০৩ দশমিক ৫০ মিলিয়ন বা ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
‎
‎এরপর রিজার্ভ ওঠানামা করলেও ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। সবশেষ আজ (১৭ সেপ্টেম্বর) ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানালো কেন্দ্রীয় ব্যাংক।
‎
‎উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo