• লিড নিউজ
  • জাতীয়

‎এবারের দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ এবারের আসন্ন দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
‎
‎বুধবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
‎
‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবু ২৪ ঘণ্টা পূজামণ্ডপ নজরদারিতে থাকবে।
‎
‎তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে।
‎
‎এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo