• লিড নিউজ
  • জাতীয়

হাসিনার আরও দুই লকার জব্দ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।দুটি লকারই রাজধানী ঢাকার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে। 

সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এরমধ্যে একটির লকার নং ৭৫৩ ও চাবি নং ২০০; অপরটির লকার নং ৭৫১ ও চাবি নং ১৯৬।

তবে এই লকার দুটিতে কী রয়েছে তা বিস্তারিত জানায়নি এনবিআর। খুব শিগগিরই লকার দুটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

এর আগে পূবালী ব্যাংকে শেখ হাসিনার আরও একটি লকার ও দুটি হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ওই লকারটির নম্বর ১২৮। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটি হিসাবে পাওয়া গেছে ৪৪ লাখ টাকা। হিসাব দুটিতে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছে সিআইসি। গোপন সংবাদের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়।

গত বছর ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ঘটনা তদন্ত করছে। এর অংশ হিসাবে শেখ হাসিনার আরও দুই লকারের সন্ধান পেল এনবিআর।

গত বছর ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ঘটনা তদন্ত করছে। এর অংশ হিসাবে শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করল এনবিআর।

মন্তব্য (০)





image

‎শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্...

image

আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম...

২

নিউজ ডেস্কঃ সরকারি নদী-নালা, খাল ও জলাশয় পুনঃখননের পর সেগুলো...

image

‎পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্র...

৩

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতি...

image

‎রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবস...

image

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্...

  • company_logo